বন্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ২৩:২৭আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২৩:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যা মোকাবিলায় আমাদের সব প্রস্তুতি রয়েছে। খাদ্য ও অন্যান্য সামগ্রীসহ বন্যা দুর্গত এলাকার জনগণকে সহায়তায় আমরা পদক্ষেপ নিয়েছি।’ মঙ্গলবার (৪ জুলাই) ঢাকায় নিজের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে দেশের হাওর এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বর্তমানে সিলেট এলাকায় যে বন্যা দেখা দিয়েছে, তা দেশের দক্ষিণাঞ্চলেও বিস্তৃত হতে পারে। আগস্টের শেষ দিকে দেশের দক্ষিণাঞ্চলও বন্যা প্লাবিত হতে পারে।’ এ সময় বন্যা মোকাবিলায় সরকারের যথাযথ প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিম্নপর্যায়ে রাখার চেষ্টা করছি। তবে যেকোনও প্রাকৃতিক দুর্যোগ দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে।’ ন্যাশনাল ওয়েজেস অ্যান্ড প্রোডাক্টিভিটি কমিশন তাদের প্রতিবেদন পেশ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আগের দু’টি প্রলয়ংকরী বন্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৮৮ সালের বন্যায় খাদ্য সংকটে বহু মানুষ মারা গেছে। তবে আওয়ামী লীগ সরকার ১৯৯৮ সালের বন্যা সফলভাবে মোকাবিলা করেছে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা। দেশের ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের একটি সাধারণ বিষয়। সেজন্য পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব প্রস্তুতি রয়েছে। যেকোনও দুর্যোগে প্রতিটি বিভাগকে দায়িত্ব পালন ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য স্থায়ী নির্দেশ দেওয়া আছে।’ তিনি আরও বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।’ সূত্র- বাসস।

/এএম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম