আইন কর্মকর্তারা দলীয় বিবেচনায় নয়, স্থায়ীভাবে নিয়োগ পাবেন: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৩:২০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:২০

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো) নিম্ন আদালতের আইন কর্মকর্তাদের দলীয় বিবেচনায় নয়, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে বলে জেলা প্রশাসকদের (ডিসি) জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘‘সম্মেলনে জেলা প্রশাসকরা নিম্ন আদালতের জিপি, পিপি, এপিপিসহ মামলা পরিচালনাকারী সরকারি আইন কর্মকর্তাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ ও বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন। এছাড়া তারা স্বাধীন আইন পরিচালনাকারী সংস্থা গঠনের দাবিও জানিয়েছেন।’ জবাবে আমি তাদের জানিয়েছি, ‘সরকারের এ বিষয়ে পরিকল্পনা আছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এটি হয়ে গেলে নিম্ন আদালতের আইন কর্মকর্তাদের দলীয় বিবেচনায় নয়, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘‘ডিসিরা মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা চেয়েছেন।’ জবাবে আমি তাদের জানিয়েছি, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করবো না।’’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম