রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৫ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৫

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতকে পাশে পাওয়ার আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘৭১ সালের দুঃসময়ে ভারত আমাদের পাশে ছিল। রোহিঙ্গা ইস্যুতেও তারা আমাদের পাশে থাকবে বলে আমরা আশা করি।’

রবিবার সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে বিটিআরসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতও উদ্বেগ প্রকাশ করেছে।  তাই এ মুহূর্তে ভারতকে আমাদের পাশে থাকা খুবই প্রয়োজন।’

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের তিনি আরও বলেন, ‘মানবিক বিপর্যয়ে এ পর্যন্ত তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, আরও কত আসবে তা জানি না। তাই এ মানব স্রোতের ভার কিভাবে বহন করা যায় তা নিয়ে সবাইকে চিন্তা ভাবনা করা উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জাতিসংঘও সন্তোষ প্রকাশ করেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘জাতিসংঘসহ সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তখন শুধুমাত্র বিএনপিই খুশি হচ্ছে। কারণ তারা রাজনীতি করার নতুন ইস্যু পেয়েছে।’
রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের তিনি আরও বলেন, ‘জাতিসংঘসহ সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, তখন আমাদের এখানের একটি দলের টার্গেট সরকার। তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচারকারী, সেখানকার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও পুড়িয়ে মারার বিষয়ে কোনও  কথা বলছে না। তাদের আক্রমণের নিশানা হচ্ছে আওয়ামী লীগ সরকার, মিয়ানমার সরকার না। তাই আমার কাছে মনে হচ্ছে রোহিঙ্গা সংকটে সারা দেশের মানুষ উদ্বিগ্ন আর একটা দল বিএনপি খুশি। কারণ তারা রাজনীতি করার নতুন ইস্যু পেয়েছে।’

কাদের বলেন, ‘মাঝখানে কিছুদিন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ থাকায় আজকে যে গাড়ি ধরছি সেটাই সমস্যা ধরা পড়ছে। কয়েকটা পেলাম যারা চুক্তিতে ভাড়া মারছে। আবার কিছু পেলাম যাদের মিটার নেই। এ বিষয়ে বিটিআরসি আরও তৎপর হতে হবে। এ ব্যাপারে কোনও প্রকার গাফিলতি সহ্য করা হবে না। কারণ এটা আমরা জনস্বার্থে চালু করেছি। বিটিআরসি যদি শৈতিল্য দেখায়, তাহলে কেউ নিয়ম মানবে না।’

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের তিনি আরও বলেন, ‘সড়কে যারা নিরাপত্তা চান, তাদের তো সড়কের আইন মেনে চলতে হবে। আপনি একতরফা নিরাপত্তা চাইবেন আর আইন মানবেন না তাহলে নিরাপত্তা দেবো কিভাবে? এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। আইন মেনে চলার মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হওয়া দরকার। ঈদের আগে ঈদ আয়োজনে ব্যস্ত ছিলাম, এ কারণে রাস্তার নিরাপত্তার বিষয়ে কাজ করতে পারি নি। এখন থেকে করবো। অনতিবিলম্বে সড়ক নিরাপত্তার মিটিং ডাকবো। এসব নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

ভ্রাম্যমাণ আদলতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট সুজিদ হাওলাদার। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১২টি মামলা, তিনজন চালককে জেল, তিনটি গাড়ি ডাম্পিং ও নগদ ১৬ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:  

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ 

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের

'এতদিন তো মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তো রাস্তায় নামিয়ে দিলো’

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ

 

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
জাতীয় সংগীত গাইতে বলার পর ধরা পড়লেন ভোটার হতে যাওয়া রোহিঙ্গা
সর্বশেষ খবর
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক