রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে ত্রাণ সহায়তা দেওয়া যাবে

আমানুর রহমান রনি, টেকনাফ থেকে
১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৩ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৯

রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে আসা কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীকে  ত্রাণ সহায়তায় আগ্রহীদের স্বাগত জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসনকে সহযোগিতা করতে এই অনুরোধ জানানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-শিক্ষা ও আইসিটি) মো. মাহিদুর রহমান ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে ইতোমধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি এবং কুতুপালং এলাকায় ও জেলা প্রশাসকের কার্যালয়েও ত্রাণের বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে। কোনও ব্যক্তি যদি নিজ উদ্যোগে ত্রাণ দিতে চান আমরা তাকে স্বাগত জানাই।’

স্থানীয়ভাবে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে যারা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিয়ে সাহায্য করতে চান, তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে খোলা সোনালী ব্যাংকের হিসাব নম্বরে সাহায্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এছাড়াও বলা হয়েছে, যারা তৈরি খাবার বা ত্রাণ দিতে চান, তারা কক্সবাজার জেলা প্রশাসন ও উখিয়া কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের তদারকি করছেন মাহিদুর রহমান এবং উখিয়ার কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

  সাহায্য পাঠাবানোর ঠিকানা

 

অর্থ সাহায্য পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর

অ্যাকাউন্টের নাম:  হিউম্যানেটেরিয়ান অ্যাসিসটেন্স টু দ্য মিয়ানমার সিটিজেন ইললিগ্যাললি মাইগ্রেটেড রোহিঙ্গা
(Humanitarian Assistance to the Myanmar Illegally mygrated Rohingya)

হিসাব নম্বর : ৩৩০ ২৪৬২৫

সোনালী ব্যাংক লিমিটেড, কক্সবাজার ব্র্যাঞ্চ, কক্সবাজার।

ত্রাণ সহায়তা পাঠানোর ঠিকানা

দুর্যোগ ও ত্রাণ শাখা

জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার

ফোন নম্বর: ০৩৪১-৬৩২০০

ফ্যাক্স নম্বর: ০৩৪১-৬৩২৬৩

ইমেইল : [email protected]

এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-শিক্ষা ও আইসিটি) মো. মাহিদুর রহমান বলেন, ‘এখনও অর্থ সহায়তা তেমন পাওয়া যায়নি। সবাই প্রস্তুত করা ত্রাণ নিয়ে আসছে। আমরা কন্ট্রোলরুম থেকে সেগুলো সমন্বয় করে সরবরাহ করছি।’

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
ইউরোপে কি আরব বসন্তের পুনরাবৃত্তি, ৯ দেশের বিক্ষোভ কি সমন্বিত?
ইউরোপে কি আরব বসন্তের পুনরাবৃত্তি, ৯ দেশের বিক্ষোভ কি সমন্বিত?
১৬ বছর পর বেসরকারি কোম্পানির জন্য খুলছে সরাসরি তালিকাভুক্তির সুযোগ
১৬ বছর পর বেসরকারি কোম্পানির জন্য খুলছে সরাসরি তালিকাভুক্তির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক