রোহিঙ্গাদের চাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ: ইউএনএইচসিআর

কক্সবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:০২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:০২

ফিলিপো গ্র্যান্ডি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, ‘মিয়ানমারে নির্যাতিত হয়ে পালিয়ে আসা চার লাখ ৩৬ হাজার রোহিঙ্গার চাপ সামাল দেওয়া বাংলাদেশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের খাদ্য,চিকিৎসা ও স্যানিটেশনের ব্যবস্থা করা দরকার। রোহিঙ্গাদের সাহায্যার্থে বিশ্বের সব দাতা সংস্থার এগিয়ে আসা উচিত।’

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারে ইউএনএইচসিআরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হাইকমিশনার বলেন,‘মিয়ানমারকে অবশ্যই এই সহিংসতা বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিপীড়ন বন্ধ করা অপরিহার্য। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। এই কর্মসূচি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কাজ দেবে।’

ফিলিপো গ্র্যান্ডি শনিবার দুপুরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন বস্তিঘর ঘুরে দেখেন। এসময় মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা নির্যাতিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখের কাহিনী শুনেন।

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম