শ্রীলঙ্কায় রোহিঙ্গার ওপরে মৌলবাদী বৌদ্ধদের আক্রমণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:০৩

শ্রীলঙ্কায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একাংশ (ছবি: সংগ্রহীত)

শ্রীলঙ্কায় জাতিসংঘের একটি সেফ হাউসে আশ্রয় নেওয়া ৪০ রোহিঙ্গার ওপর আক্রমণ চালিয়েছে দেশটির মৌলবাদী বৌদ্ধরা। মঙ্গলবার দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটে। এরপর তাদের উদ্ধার করে কলম্বো থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের একটি খ্রিস্টান অধ্যুষিত শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া বহুতল ওই ভবনে মঙ্গলবার হামলা চালায় গেরুয়া পোষাকধারী একদল মৌলবাদী বৌদ্ধ। এসময় তারা ভবনটির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তাদের মারমুখী অবস্থান দেখে আতঙ্কিত হয়ে ভবনের ওপরের দিকের একটি কক্ষে গাদাগাদি করে আশ্রয় নেয় রোহিঙ্গারা।

এসময় ঘটনাস্থল থেকে এক বৌদ্ধ চিৎকার করে বলে, ‘এই রোহিঙ্গা সন্ত্রাসীরা মিয়ানমারে আমাদের বৌদ্ধদের হত্যা করেছে।’ নিজের ফেসবুক থেকে সরাসরি এ ঘটনার ভিডিও সম্প্রচার করেছে ওই ভবনে অবস্থানরত রোহিঙ্গাদের ওপর আক্রমণকারী এ মৌলবাদী বৌদ্ধ।  

এ ব্যাপারে সেখানে দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা হামলাকারীদের সরিয়ে দিয়েছি এবং রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক কর্মকর্তা জানান, গত মে মাসে শ্রীলঙ্কার উত্তর দিকের জলরাশিতে একটি নৌকায় ভাসমান অবস্থায় ৩১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের পর্যায়ক্রমে তৃতীয় কোনও দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, শ্রীলঙ্কার মৌলবাদী বৌদ্ধরা যখন রোহিঙ্গাদের ওপর আক্রমণ করছিল তখন তাদের বহনকৃত প্ল্যাকার্ডে লেখা ছিল ‘শ্রীলংকার বৌদ্ধরা মিয়ানমারের বৌদ্ধদের সঙ্গে আছে।’

শ্রীলঙ্কায় আসা এসব রোহিঙ্গাকে জাতিসংষের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর দেখাশোনা করছে। সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের আপাত নিরাপত্তা ও পরবর্তী করণীয় সম্পর্কে ঠিক করবে শ্রীলংকা সরকার। 

বিষয়ে জানতে চাইলে শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা চৌকিতে দুষ্কৃতকারীদের হামলার ঘটনায় রোহিঙ্গাদের একটি সংগঠনকে দায়ী করে দেশটির সেনাবাহিনী ও সরকার রোহিঙ্গাদের ওপর নির্বিচার হত্যা,ধর্ষণ ও ঘরে আগুন দেওয়া শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। এছাড়াও কিছু রোহিঙ্গা অন্যান্য দেশেও পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।



 

/এসএসজেড/টিএন/এএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক