পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১১:৪১ আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১১:৪৬

জাতীয় উৎপাদনশীলতা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হচ্ছে। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প,কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে এই দিবসটি উদযাপন করা হয়। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে এতে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,শিল্প-কারখানার মালিক,শ্রমিক ও কর্মচারিরা অংশ নেন।

বেলা ১১ টায় রাজধানীর সিরডাপ অডিটরিয়ামে ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’ শীর্ষক এক সেমিনার হয়। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত এ সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন,জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এটি দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের গতিকে তরান্বিত করে। উৎপাদনশীলতা এটি দেশের টেকসই উন্নয়ন তথা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের অন্যতম চাবিকাঠি। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার বিনিয়োগ চায় সরকার
এভিয়েশন হাব গড়তে লুফথানসার বিনিয়োগ চায় সরকার
গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ’র গোপন প্রতিবেদন
গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ’র গোপন প্রতিবেদন
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান