সার্ক স্পিকারস সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৯:০৬আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:২০

স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কলম্বো বিমানবন্দরে স্বাগত জানান শ্রীলংকা পার্লামেন্টের ডেপুটি স্পিকার থিলাংগা সুমাথিপালা (ছবি- ফোকাস বাংলা) জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সার্ক স্পিকারস ও পার্লমেন্টারিয়ান অ্যাসোসিয়েশনের অষ্টম সম্মেলনে যোগ দিতে আজ সোমবার (২ অক্টোবর) শ্রীলংকা পৌঁছেছেন। কলম্বো বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান শ্রীলংকা পার্লামেন্টের ডেপুটি স্পিকার থিলাংগা সুমাথিপালা।
আগামী ৪ থেকে ৬ অক্টোবর শ্রীলংকার কলম্বোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার; সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন, তালুকদার মো. ইউনুস, সৈয়দা সায়রা মহসীন এবং জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।
সফরে স্পিকার সার্কভুক্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও স্পিকার সার্ক স্পিকারস ও পার্লমেন্টারিয়ান অ্যাসোসিয়েশনের অষ্টম সম্মেলনের উদ্বোধনীসহ বিভিন্ন প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন।
সফর শেষে আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার। বাসস।

আরও পড়ুন-
প্রমাণ করেছি আমরা পারি: প্রধানমন্ত্রী
‘রোহিঙ্গাদের জন্য প্রয়োজনে আমরা একবেলা খাবো’
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের