লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ অক্টোবর ২০১৭, ১১:৩১আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১১:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে ওয়াশিংটন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে (ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিট) তিনি ওয়াশিংটন ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনার এয়ারপোর্ট ত্যাগ করে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। ফ্লাইটটি লন্ডন সময় আজ সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।

লন্ডনে তিনদিন অবস্থানের পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনজিএ ৭২তম অধিবেশনে যোগদানের পর ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর লন্ডন হয়ে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে ওয়াশিংটনের এক হাসপাতালে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় ওই তারিখ পরিবর্তন করা হয়।

শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক এ অধিবেশনে যোগদানের জন্য ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।

সূত্র: বাসস

আরও পড়ুন:

লাস ভেগাসের বন্দুকধারী ছিল পেশাদার জুয়াড়ি
আন্তর্জাতিক চাপে মিয়ানমারের অবস্থানের পরিবর্তন

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম