এখনও ঝুঁকির মধ্যে রোহিঙ্গা শিশুরা: ইউনিসেফ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ০৯:১১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৯:১৭

রোহিঙ্গা শিশু বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশু ও নারীরা প্রায় দুই মাস ধরে মৌলিক সেবা থেকে বঞ্চিত রয়েছে। তারা স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ একথা জানিয়েছে।

জরুরি তহবিল সহায়তার জন্য জেনেভায় অনুষ্ঠিত ওই সম্মেলনে সাহায্যদাতা সংস্থা, সরকারি কর্মকর্তা ও মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়। এতে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শিশু ও নারীদের ব্যাপারে এই সতর্ক বার্তা দেওয়া হয়।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বেইগবেডার সম্মেলনে বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। যেসব সংস্থা শরণার্থীদের চাহিদা অনুযায়ী সহযোগিতা করছে তা আমাদের ক্ষমতার তুলনায় বাড়ছে। তাদের জন্য আরও সাহায্য প্রয়োজন।’

তিনি বলেন, নতুন পুরনো মিলিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য কক্সবাজারে মানবিক সাহায্য প্রয়োজন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪-১৮ বছর বয়সী সাড়ে ৪ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার প্রয়োজন। তাদের মধ্যে নতুন ২ লাখ ৭০ হাজার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১৭ হাজার শিশুর চিকিৎসা প্রয়োজন এবং ১ লাখ ২০ হাজার গর্ভবতী ও অসুস্থ রোহিঙ্গা নারীর পুষ্টিকর খাদ্যের প্রয়োজন। বর্তমানে অপ্রতুল শৌচাগার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কলেরা, ডায়রিয়ার মতো রোগে হাজারো মানুষ মারা যেতে পারে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম