চতুর্থ দিনেও বক্তব্য শেষ করতে পারলেন না খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৩:৫৬ আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪১

আদালতে খালেদা জিয়া (ছবি: নাসিরুল ইসলাম) দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজের বক্তব্য আজ বৃহস্পতিবারও (৯ নভেম্বর) শেষ করতে পারলেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালতে চতুর্থ বারের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিলেন তিনি। খালেদার বক্তব্যের পরের অংশ জানতে ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৯ মিনিটে খালেদা পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাঠে স্থাপিত বিশেষ আদালতে আসেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, জয়নুল আবেদীনসসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ অক্টোবর দু্র্নীতির এই দুই মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প্রায় তিন মাস পর লন্ডন থেকে দেশে ফিরে ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পান তিনি। ওই দিনই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন খালেদা। গত ২৬ অক্টোবর এবং ২ নভেম্বরও বক্তব্য দেন। তবে তার বক্তব্য শেষ হয়নি।

২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। আর এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদক ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
সর্বশেষ খবর
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির