সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। (ছবি: বাসস)

দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশনে (শীতকালীন অধিবেশন) রাষ্ট্রপতির ভাষণের (বিস্তারিত ও সংক্ষিপ্ত) খসড়া অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে বিকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, `রাষ্ট্রপতির বিস্তারিত ভাষণ হবে ৭২ হাজার ৩৮৬ শব্দের এবং সংক্ষিপ্ত ভাষণ হবে সাত হাজার ৪৫৭ শব্দের। তবে এ ভাষণ আরও সংক্ষিপ্ত করা হতে পারে। সংক্ষিপ্ত ভাষণটি ছয় হাজার শব্দের মধ্যে আনা হবে।’

তিনি আরও বলেন, ‘খসড়ায় ৯টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে- দেশের সার্বিক অর্থনীতি, দেশের আর্থ-সামাজিক অবস্থা, রূপকল্প-২০২০-২১ বাস্তবায়নের অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বলয়, যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রশাসনিক বিন্যাস। আগামী ৪ জানুয়ারির মধ্যে এ খসড়া চূড়ান্ত করা হবে। অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।’

শীতকালীন অধিবেশন কবে বসতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা রাষ্ট্রপতির বিষয়। তিনি যেদিন সংসদের অধিবেশন ডাকবেন সেদিনই অনুষ্ঠিত হবে।’

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের