রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ফের আলোচনা ১২ ডিসেম্বর

শেখ শাহরিয়ার জামান
০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৫

নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মানাবাধিকার কাউন্সিলের বিশেষ সেশন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে আবারও আলোচনা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফরি ফেল্টম্যান নিরাপত্তা পরিষদকে রাখাইন ও রোহিঙ্গা ইস্যুতে সর্বশেষ পরিস্থিতি অবহিত করবেন।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘গত ৬ নভেম্বর নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে একটি প্রেসিডেনশিয়াল স্টেটমেন্ট ঘোষণা করে এবং একমাস পরে আবারও নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে অবহিত করার জন্য সেখানে বলা হয়।’

প্রসঙ্গত, এর আগে আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত চার বার নিরাপত্তা কাউন্সিল রোহিঙ্গা ইস্যুটি নিয়ে আলোচনা করেছে। এরমধ্যে একবার হয়েছে উন্মুক্ত আলোচনা, যেখানে বাংলাদেশ ও মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ওই কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য ২৩ নভেম্বর দু’দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং ৫ ডিসেম্বর মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের বিরুদ্ধে একটি শক্ত রেজ্যুলেশন গ্রহণ করা হয়। এই পরিবর্তিত পরিস্থিতিতে জেফরি ফেল্টম্যান নিরাপত্তা পরিষদকে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার পরে এর সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবেন।’

চীনের অবস্থান

সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘প্রথম থেকেই চীন রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিকীকরণ না করার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়ে আসছে। এ বিষয়ে চীনের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। চীন নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী সদস্য।তাদের বিরোধিতার কারণে নিরাপত্তা কাউন্সিল মিয়ানমারের বিরুদ্ধে কোনও শক্ত অবস্থান নিতে পারছে না।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুর মতো চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও চীনের বিরোধিতার কারণে ভোটাভুটি হয় এবং চীন মিয়ানমারের পক্ষে ভোট দেয়।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) মানবাধিকার কাউন্সিলে চীনের দেওয়া বক্তব্যে বলা হয়, বাংলাদেশ ও মিয়ানমার একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে এবং এ ধরনের রেজ্যুলেশন প্রত্যাবাসন প্রক্রিয়াকে জটিল করবে। এ কারণে চীন ভোটের আহ্বান জানায় এবং আলোচনায় বিপক্ষে ভোট দেয়।

ওই কর্মকর্তা বলেন, ‘আপাত দৃষ্টিতে মিয়ানমারের প্রতি চীনের সমর্থন বাংলাদেশের থেকে বেশি। কিন্তু তারপরেও আমরা চীনের সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন:



রোহিঙ্গাবিষয়ক রেজ্যুলেশন: বিরোধিতা করেছে চীন, ফিলিপাইন ও বুরুন্ডি
জাতিসংঘের বিশেষ অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিলো চীন

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান