ঘরে বসে চিকিৎসা পেয়েছেন ডিএসসিসির আড়াই হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ০৬:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০৬:৫৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘরে বসেই বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই হাজার ৪৩৪ জন বাসিন্দা। শীতজনিত জ্বর, সর্দি, কাশি, ডায়ারিয়াসহ বিভিন্ন সংক্রমণ রোগে আক্রান্তদের বিনামূল্যে বাড়িতে গিয়ে ওষুধসহ সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গত ২৮ নভেম্বর করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন মেয়র খোকন কর্মসূচির উদ্বোধন করে নগরবাসীদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে সেবা চাওয়ার অনুরোধ জানান।

ডিএসসিসির হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত নিজস্ব কল সেন্টারে সেবা পাওয়ার জন্য ২৪ হাজার ৯৯০টি কল এসেছে। এর মধ্যে একক কল ১৮ হাজার ২৯৭টি, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিকদের কল ৮ হাজার ১৯৫ এবং বাড়িতে বসে সেবা চেয়েছেন ২ হাজার ৭৭২ জন। যাদের মধ্যে ২ হাজার ৪৩৪ জন সেবা পেয়েছেন। এছাড়া ৪২ জনকে টেলিফোনে সেবা দেওয়া হয়েছে। করপোরেশন নিয়োজিত চিকিৎসকরা পরবর্তীতে এক হাজার ১৪৯ জনকে ফোন করে পাননি।

ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে এ আয়োজন চলমান রয়েছে।

আরও পড়ুন:
পেঁয়াজের ঝাঁজ বাড়লো, কেজি ১১০ টাকা!

/এসএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের