দেশে শূন্য পদের সংখ্যা সাড়ে ৩ লাখ: সংসদে জনপ্রশাসনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৯:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:১২

 

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) প্রজতন্ত্রের বিভিন্ন পদে মোট ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে মুন্সীগঞ্জ-১ আসনের সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার অধিবেশনের শুরুতে প্রশ্ন-উত্তর অনুষ্ঠিত হয়।

শূন্যপদে নিয়োগকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়/বিভাগ ও তার অধীনস্থ সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৯ম ও ১০-১২ গ্রেড) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১৩-২০ গ্রেড) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার নিয়োগবিধি অনুযায়ী নিজেরা জনবল নিয়োগ করে থাকে।’

শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও মন্ত্রী জানান।

সরকারি দলের মো. গোলাম রাব্বানীর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতরগুলোয় বর্তমানে প্রথম শ্রেণির ৪৮ হাজার ২৪৬টি, দ্বিতীয় শ্রেণির ৫৪ হাজার ২৯৪টি, তৃতীয় শ্রেণির এক লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং চতুর্থ শ্রেণির ৭৩ হাজার ৯৮৪টি পদ শূন্য রয়েছে।

আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পর্যায়ে ক্যাডার কর্মকর্তার পদ দুই হাজার ৫১টি এবং ৯ম ও ১০ম গ্রেডের নন ক্যাডার কর্মকর্তার পদ এক হাজার ৩৬টি। 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম