পদ্মা সেতু প্রকল্পের পিডির চাকরির মেয়াদ বেড়েছে দুই বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২০:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২০:৪৫

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম (সর্ব বামে)। ফাইল ছবি-নাসিরুল ইসলাম
সরকারের অগ্রাধিকারভিত্তিক পদ্মা বহুমুখী সেতু  প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার। বুধবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ৩ জানুয়ারি বা তার যোগ দেওয়ার তারিখ থেকে দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ডিসেম্বর সরকার পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শফিকুল ইসলাম। ২০১৫ সালের ২২ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছিল।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান