বিজ্ঞান চর্চা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৩২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিজ্ঞান চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করতে হবে।  তিনি বলেন, ‘বিজ্ঞান চর্চার জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সরকারি বিজ্ঞান কলেজকে ভালো বিজ্ঞান শিক্ষার কলেজ হিসেবে গড়ে তোলা হবে।’

বাংলাদেশ শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিই করবে না,  জ্ঞান ও প্রযুক্তি রফতানিতেও সক্ষমতা অর্জন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখানে বিজ্ঞান শিক্ষার ভিত্তি তৈরি হবে। এ কলেজকে ব্যতিক্রমী কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এখান থেকেই উন্নতমানের বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান গবেষণা শুরু হবে।’

কলেজের অধ্যক্ষ বনমালী মোহন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং কলেজের উপাধ্যক্ষ ড. মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন।  

পরে শিক্ষামন্ত্রী কলেজের সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম