বছরে ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে: নুরুল ইসলাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৯

বিদেশে বাংলাদেশি কর্মী, সংগৃহীত ছবি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৬ লাখের বেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে।

সংসদে সরকারি দলের সদস্য নুরুল ইসলাম সুজনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানে গেছে। যা এদেশে বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে সর্বোচ্চ।

সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সর্বশেষ ২০০৬ সালে মাত্র ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম