নিবন্ধন চাওয়া ৫৬ রাজনৈতিক দলকে ইসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ২৩:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২৩:৪৩

নির্বাচন ভবন নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদনকারী ৫৬টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছ ইসি। এসব দলকে নিবন্ধনের শর্ত পূরণের ঘাটতি ও ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিতে এই চিঠি দেওয়া হয়েছে। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, প্রাথমিক বাছাইয়ে থাকা ৫৬টি রাজনৈতিক দলকে রেখে বাকিগুলোকে বাতিল ঘোষণা করা হয়। তবে ৫৬টি দলেও তথ্য-উপাত্ততে ঘাটতি রয়েছে। যার কারণে আইন অনুযায়ী এই চিঠি দেওয়া হয়। আগামী ১৫দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। কমিশনের কর্মকর্তারা জানান, দল নিবন্ধনে যাচাই-বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোন দলের কী ত্রুটি আছে, তা চিহ্নিত করেছেন। যেসব দল চিঠির জবাব দেবে, সেগুলোর কার্যালয়সহ আরপিওর শর্ত অনুযায়ী অন্যান্য তথ্য যাচাই করে নিবন্ধনের জন্যে কমিশনের কাছে সুপারিশ করা হবে। পরে এসব দলের নিবন্ধন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ইসি নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। আবেদনের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। বর্তমানে ইসির নিবন্ধনে ৪০টি রাজনৈতিক দল রয়েছে। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের