ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১০:২০আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১২:২৮

সরকার পক্ষ থেকে বৈঠকের প্রস্তাব দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহঙ্গীর কবির নানক

কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের রাতভর সংঘর্ষের পর আজ সোমবার (৯ এপ্রিল) তাদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনকারীদের বৈঠকে বসার প্রস্তাব দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এ সময় নানক বলেন, ‘সরকারের মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরকে আন্দোলনরত শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাদের আগামীকাল সকাল ১১টায় সরকারের সঙ্গে বৈঠকে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’

নানক বলেন, ‘দীর্ঘ সময় ধরে চলে আসা কোটা ব্যবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বলতে চাই, এই পরিস্থিতি আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অবগত রয়েছেন। তিনি শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার নির্দেশ দিয়েছেন।’

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে রবিবার দুপুরের পর থেকে চলমান আন্দোলন রাতে চরম আকার ধারণ করে। আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়। পুলিশের অ্যাকশনের মুখে তারা শহীদুল্লাহ হলে অবস্থান নেয়। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। 

আরও সংবাদ:
ক্যাম্পাসে থমথমে অবস্থা: মোড়ে মোড়ে পুলিশ, আন্দোলনকারীরা হলে

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি: ডিএমপি কমিশনার

উপাচার্যের বাসভবনে রাতের তাণ্ডব

৪ দফা দাবিতে টিএসসিতে অনড় ছাত্রীরা 

অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কার্জন হলে টিয়ারশেল, আন্দোলনকারীদের বিক্ষিপ্ত প্রতিরোধ

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)

 

/পিএইচসি/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম