প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণের পর সকাল ১০টায় আন্দোলনকারীদের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৮:২৪ আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ২০:৫৮

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান কোটা পদ্ধতি বাতিলের কথা জানিয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্ত জানাবেন। এ প্রসঙ্গে রাজু ভাস্কর্যের পাদদেশে বুধবার সন্ধ্যা  ৬টা ১০ মিনিটে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক সাংবাদিকদের বলেন, ‘সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আজ রাতে আমরা ভালোভাবে শুনবো। বিচার-বিশ্লেষণ করবো। তার বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য, সেটা বিশ্লেষণ করে আগামীকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত জানাবো। আজকের মতো কর্মসূচি এখানেই সমাপ্ত।’

আন্দোলনকারী শিক্ষার্থী সবাইকে কাল সকাল ১০টায় আসার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম আহ্বায়ক।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। আমাদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৈঠকে বসেছেন। তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন।’

বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো।’

আরজে/ আরএআর/এআআর /জেবি/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী