বাংলা একাডেমির বইয়ে ৫০ শতাংশ মূল্যছাড়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ০৯:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১০:০৪

বাংলা একাডেমি বাংলা একাডেমিতে শুরু হয়েছে বইয়ের আড়ং। একাডেমি থেকে প্রকাশিত দুই হাজার বই আড়ং থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড়ে বিক্রি করা হচ্ছে।

আড়ং’এ বই বিক্রিতে কমিশনের বিষয়ে একাডেমি থেকে জানান হয়, আড়ং-এ তরুণ লেখক প্রকল্পের বই ও দশ বছর বা তারও বেশি পুরনো বইয়ে ৫০ ভাগ কমিশনে, অন্যান্য পুরনো বই ৩০ ভাগ কমিশনে এবং নতুন বই ২৫ ভাগ কমিশনে বিক্রয় হচ্ছে।

বাংলা একাডেমির ভেতরে রবীন্দ্র চত্বরে, ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলায় এবং ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় আড়ং’এ এসব বই বিক্রি করা হচ্ছে।

বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমদ এই তথ্য জানান। বইপ্রেমী পাঠকদের জন্য আড়ং থেকে বই কেনা সাশ্রয়ী উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন বিষয়ের বই ভিন্ন ভিন্ন কমিশনে বিক্রয় করা হচ্ছে। তিনটি ক্যাটাগরিতে এবার কমিশন দেওয়া হচ্ছে।

এবারের একুশের গ্রন্থমেলায় প্রকাশিত নতুন সব বই আড়ং-এ বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে রবিবার থেকে বাংলা একাডেমি এই আড়ং চালু করেছে। ১০ বৈশাখ পর্যন্ত আড়ং’এ বই বিক্রি অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আড়ং খোলা থাকবে।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে চলছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলা চলবে ১০ বৈশাখ পর্যন্ত। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সঙ্গে যৌথভাবে বাংলা একাডেমি এই মেলার আয়োজন করেছে। এছাড়া নানা ধরনের পণ্য সামগ্রী স্টলও রয়েছে মেলায়। দেশের কুটির শিল্পজাত দ্রব্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান,সংগঠন ও ব্যবসায়ীরা এতে অংশ নিচ্ছে।

বৈশাখী মেলা চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। এছাড়া বৈশাখী মেলা মঞ্চে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করছেন।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম