নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারকে অর্থ সহায়তা দিলেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১২:৩৭আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১২:৪৭

চেক হস্তান্তর করছেন সিইসি নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিনের পরিবারের কাছে সাড়ে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে মোসলেম উদ্দিনের মেয়ে মনিরা পারভীন ও জামাই লুৎফর রহমানের কাছে চেকটি হস্তান্তর করেন।

এসময় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ, যুগ্ম-সচিব (আইন) সেলিম মিয়াসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ২৩ মে মোসলেম উদ্দিন নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহত হন। ওইদিন তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ভোট শেষে কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় রাস্তায় ব্যারিকেড দেয় দুষ্কৃতিকারীরা। তখন দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যালট বাক্স বাঁচাতে পুলিশ গুলিও করেন। তখন আতঙ্কে তিনি স্ট্রোক করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার