ইপিজেডে বিনিয়োগে আগ্রহী কানাডা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মে ২০১৮, ০৯:৩৮আপডেট : ২১ মে ২০১৮, ১২:৩৯

ইপিজেড বাংলাদেশের ইপিজেডগুলোয় বিনিয়োগ অনুকূল পরিবেশ, শ্রমিক অধিকার, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যমান কর্মপরিবেশের ভূয়সী প্রশংসা করেছে কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোইট প্রিফনটেইন বেপজা নির্বাহী দফতর পরিদর্শনকালে এই মন্তব্য করেন। এছাড়া ইপিজেডে কানাডা বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান কানাডার রাষ্ট্রদূতকে বেপজার সার্বিক বিষয়ে অবহিত করেন। বাংলাদেশের ইপিজেডকে বিনিয়োগের সুবর্ণভূমি উল্লেখ করে তিনি বলেন, ‘৩৭টি দেশের বিনিয়োগকারীরা ইপিজেডে শিল্প স্থাপন করেছে। বর্তমানে বেপজা বিশ্ববাজারে একটি ব্র্যান্ড।’

তিনি আরও বলেন, ইপিজেডের প্রধান আকর্ষণ হচ্ছে শান্তিপূর্ণ বিনিয়োগ পরিবেশ। যার সাফল্যের মূলে রয়েছে বিরাজমান বাধাহীন উৎপাদনমুখী কর্মপরিবেশ।

বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমানে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লা ইপিজেডে কানাডার ৭টি কারখানা চালু রয়েছে। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে ইপিজেডসমূহে কানাডীয় বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। খবর বাসস

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম