স্পিকারের ঈদ কাটলো যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৮, ২০:২৯আপডেট : ১৬ জুন ২০১৮, ২০:৩২

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ছবি: ফোকাস বাংলা) শুভেচ্ছা বিনিময়, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ও ফুটবল বিশ্বকাপ দেখে ঈদ উদযাপন করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এদিন স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন টুটুলের উপহার দেওয়া শাড়ি পরেছেন তিনি। তার ভাষ্য, ‘ঈদের আগের দিন বৃষ্টি হওয়ায় আজ গরম নেই। তাই ঈদটা সুন্দরভাবেই কেটেছে।’

শিরীন শারমিনের স্বামী-সন্তান ঈদের জামাত পড়তে গিয়েছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দিনের বেশিভাগ সময় পরিবার-পরিজন নিয়ে কেটেছে তার। পাশাপাশি কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম।’

স্বামী-সন্তান নিয়ে দুপুরের খাওয়া সেরে নেন শিরীন শারমিন চৌধুরী। খাবারের তালিকায় ছিল মোরগ-পোলাও। তবে এবারের রান্না করেছেন গৃহকর্মী। হাতে সময় না পাওয়ায় নিজে রান্না করতে পারেননি তিনি।

এর আগে প্রবাসে থাকা মেয়ের সঙ্গে কুশল বিনিময় করেন স্পিকার। তিনি বলেছেন, ‘ঈদের দিন কিছুটা অবসর পাওয়া গেছে। সন্ধ্যা থেকে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের খেলা দেখে সময় কাটছে।’

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম