নৌমন্ত্রী কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৮, ১৭:২৯আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৯:১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এই বৈঠকে তার উপস্থিতির কারণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। শাজাহান খান ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দু’জনে এই প্রশ্নের জবাব দেন।

বৈঠকে কেন এসেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাকে এখানে ডাকা হয়েছে। তাই এসেছি। বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে আমি তাতে সহযোগিতা করবো।’

নৌমন্ত্রীর বৈঠকে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (শাজাহান খান) শ্রমিক সংগঠন পরিচালনা করেন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা মালিক সংগঠন পরিচালনা করেন। সে কারণেই তাদের আমি বৈঠকে ডেকেছি।’

এদিকে গত ২৯ জুলাই দুই শিক্ষার্থী নিহতের ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা হিসেবে দেখছেন—এমন প্রশ্নে শাজাহান খান বলেন, ‘আইন অনুযায়ী যেটা হত্যা, সেটা হত্যা। আর যেটা দুর্ঘটনা সেটা দুর্ঘটনা হিসেবে বিবেচিত হবে।’

বুধবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আইজিপি জাভেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাস মালিক সমিতির নেতা এনায়েতউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

/এসএমএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস