নির্বাচনের আগে যাচ্ছেন না হর্ষবর্ধন শ্রিংলা

রঞ্জন বসু ও শেখ শাহরিয়ার জামান
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪



হর্ষবর্ধন শ্রিংলা
নির্বাচনের আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পদে পরিবর্ত আসছে না। এর ফলে এখনই ঢাকা ছাড়ছেন না ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় তিন বছর বাংলাদেশে কর্মরত শ্রিংলা প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বদলি হবেন এটা ঠিক, তবে তা নির্বাচনের আগে নয়।

কারণ হিসেবে ওই কর্মকর্তারা জানান, নির্বাচনের ঠিক আগে সম্পূর্ণ নতুন একজন রাষ্ট্রদূত, যাকে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, এমন কাউকে কিছুতেই ভারত ঢাকায় পাঠানোর ঝুঁকি নেবে না। সেটা হতে পারে ভোটের পরে।

ভারতীয় রাষ্ট্রদূতদের মধ্যে কেবল পঙ্কজ সরণ তিন বছর ৯ মাস (মার্চ ২০১২-ডিসেম্বর ২০১৫) ঢাকায় কর্মরত ছিলেন। কিন্তু তার আগের প্রায় সব রাষ্ট্রদূত তিন বছর বা তার কম সময় বাংলাদেশে অবস্থান করেছেন। হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় তিন বছর ধরে কর্মরত আছেন এবং পেশাদার কূটনীতিক হিসাবে উনার বদলি হবে।

এদিকে ঢাকায় রাষ্ট্রদূত করে বাঙালি কাউকে পাঠানো হবে নাকি অবাঙালি কেউ আসবেন তা নিয়ে সাউথ ব্লকে বার বার বিতর্ক হয় এবং এই পুরোনো বিতর্ক আবার মাথাচাড়া দিচ্ছে। অবশ্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের মহাপরিচালক রিভা দাস গাঙ্গুলির নাম শোনা যাচ্ছে।

এ বিষয়ে ভারতের একাধিক কর্মকর্তা বলেন, এটি এখনও নিশ্চিত হয়নি।

তবে ঢাকার সূত্র জানায়, রাষ্ট্রদূত পরিবর্তন সংক্রান্ত কোনো ইঙ্গিত তারা এখনও পাননি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম