দুর্নীতিবাজদের সঙ্গে ঐক্য করেছেন ড. কামাল: প্রধানমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১৭:১২আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:১৮

শিবচরে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামির অধীনে ঐক্য করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা মানুষ পুড়িয়ে মারে, যারা অগ্নিসন্ত্রাস করে, যারা মানিলন্ডারিং ও দুর্নীতির সঙ্গে জড়িত, যারা এতিমের টাকা চুরি করে খায়, তাদের সঙ্গে ঐক্য করেছেন ড. কামাল হোসেন গং। সঙ্গে জুটেছে কিছু খুচরা আধুলিও।’ রবিবার (১৪ অক্টোবর)  বিকালে মাদারীপুরের শিবচর এলাকায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে রবিবার তিনি পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা অংশ পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কামাল হোসেন সাহেবকে বাহবা জানাই। তবে, তিনি কার সঙ্গে ঐক্য করেছেন? তিনি কাকে নেতা মেনেছেন? যে পলাতক, যে বিদেশে, যে মানিলন্ডারিং কেসে সাজাপ্রাপ্ত। দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। তার অধীনেই কামাল হোসেন গংরা ঐক্য করেছেন। তারা আজ খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। ওই খুনিদের তো মানুষ ক্ষমতায় চায় না।’

ড. কামাল হোসেন নৌকা থেকে নেমে এখন ধানের শীষের হাত ধরেছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে ধানে শীষ নেই, চিটা ছাড়া কিছুই নেই।  ড. কামাল হোসেন জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন, অথচ আজ যে বিএনপি-জামায়াত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, তিনি তাদের সঙ্গে ঐক্য গড়েছেন।’

শেখ হাসিনা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের সময় খালেদা জিয়া সকাল ৭টায় বাসা থেকে বের হয়ে যান। কেন বের হয়ে গেলেন? এই হত্যাকাণ্ডে তারা যে জড়িত, তাতে কোনও সন্দেহ নাই। নইলে কেন বাসা ছেড়ে চলে গেলেন? এই জবাব খালেদা জিয়াকে দিতে হবে।’

আরও খবর: ‘ইউনূসের চক্রান্তেই মুখ ফিরিয়ে নেয় বিশ্বব্যাংক’

/এনআই/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম