সমঝোতা হলে নৌকায় উঠবে বিকল্পধারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৭:৫৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৪

বিকল্প ধারা দলীয় কুলা প্রতীকে নির্বাচন করবে বিকল্পধারা বাংলাদেশ, তবে ১৪ দলীয় জোটের অংশ হলে তাদের কিছু প্রার্থী নৌকা প্রতীকে ভোট করবেন। এ তথ্য জানিয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিকল্পধারা।

দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আরপিও’র বিধান অনুযায়ী তাদের বিকল্পধারা বাংলাদেশের প্রার্থীরা দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবেন। অপরদিকে ১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণ বিষয়ে আলোচনা এখনও চলছে। সমঝোতা হলে বিকল্পধারা মহাজোটে অংশগ্রহণ করবে। তখন বিকল্পধরা ও যুক্তফ্রন্টের কিছু প্রার্থী ক্ষেত্রবিশেষে নৌকা প্রতীকে নির্বাচন করবে।

এর আগে বিকালে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী দলগুলোর তালিকায় বিকল্পধারার নাম নেই।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আরও জানান, আজ (বৃহস্পতিবার) জোটবদ্ধ নির্বাচন বিষয়ে কমিশনকে তথ্য দেওয়ার শেষ দিন। আজকের মধ্যে যেসব দল কমিশনকে তথ্য দেবে, সেটা যাচাই-বাছাই করে দেখবে কমিশন।

/ইএইচএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম