ভাণ্ডারিয়ায় অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা

পিরোজপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ২২:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২৩:৫৪

পিরোজপুর পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অসচ্ছল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ফরম পূরণে আর্থিক সহযোগিতা করেছে পেনিনসুলা ওয়েল ফেয়ার ট্রাস্ট নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। মঙ্গলবার (২০ নভেম্বর) উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।
অনুষ্ঠানে আলোচনা করেন– গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিসুর রহমান, ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার প্রমুখ।

গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় থাকা সাতটি বিদ্যালয়ের অসচ্ছল ৭৯ জনকে এসএসসি ফরম পূরণ সরকারি ফি বাবদ ১ হাজার ৬৫০ টাকা করে এবং আটটি মাদ্রাসার ৬৬ জনের মাঝে ১ হাজার ৪৫০ টাকা করে ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম