তেজগাঁওয়ের সেই সড়ক আনিসুল হকের নামে নামকরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৯:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:০৬

মেয়র আনিসুল হক সড়কের নামফলক উন্মোচন করলেন তার পরিবার সদস্যরা

নিজের নেতৃত্বেই উদ্ধার হওয়া রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাত রাস্তা থেকে রেলগেট পর্যন্ত সড়কটি নামকরণ হয়েছে প্রয়াত মেয়র মোহাম্মদ আনিসুল হকের নামে। শনিবার প্রয়াত মেয়রের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।

নামফলকের শুরুতেই লেখা আছে- ' নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে... হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে...।’

আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি।

তারই ধারাবাহিকতায় ২০১৫ সালের ডিসেম্বরে এই তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে এই সড়ক দখলমুক্ত করেন আনিসুল হক। সেই সড়কেরই নামফলক সেই মেয়র আনিসুল হকের নামেই করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে মেয়র আনিসুল হক স্মরণে দোয়া মাহফিল

মেয়র আনিসুল হক জন্মেছিলেন ২৭ অক্টোবর ১৯৫২ সালে, নোয়াখালী জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভ করেন। শুরুতে তিনি ছিলেন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক। ২০০৫-০৬ সালে তিনি নির্বাচিত হন তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হন ২০০৮ সালে। আনিসুল হক ২০১০-১১ সালে সার্ক চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ৬ মে ২০১৫ সালে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে শপথগ্রহণ করেন। এ সময় তিনি ঢাকাকে পরিচ্ছন্ন, পরিকল্পিত, সবুজ, সচল, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে থাকেন। তিনি ছিলেন ঢাকার অন্যতম সফল মেয়র। 

২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) রোগে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান আনিসুল হক।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে তানিশা ফারিয়ামান, ছোট ভাই সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

/এসএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন সাংবাদিক শ্যামল দত্ত
মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন সাংবাদিক শ্যামল দত্ত
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ
সরকারের প্রতি অভূতপূর্ব জনসমর্থন রয়েছে: মাহদী আমিন
সরকারের প্রতি অভূতপূর্ব জনসমর্থন রয়েছে: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম