ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৩০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ (ফাইল ফটো) ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন মার্চের প্রথম সপ্তাহ থেকে বিভাগ ওয়ারি ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।
ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং রমজান মাস বিবেচনা করে নির্বাচন কমিশন এ সময় ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতি ধাপে দুইটি করে চার ধাপে আট বিভাগ এবং আরেকটি ধাপে সব বিভাগের বাকি থাকা উপজেলাগুলো সমন্বয় করে মোট পাঁচটি ধাপে ভোট হবে।
ইসি সচিব জানান, নিবাচন কমিশন জেলা সদর উপজেলাগুলোতে পূর্ণাঙ্গভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, উপজেলা পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার বিষয়ে আমরা জেলা প্রশাসন থেকে তথ্য নিয়েছি। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আর তথ্য নেওয়ার দরকার হবে না।

আরও পড়ুন: মার্চ থেকে শুরু উপজেলা পরিষদ নির্বাচন

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম