নির্বাচনে সবচেয়ে বেশি ব্যয় আ.লীগ প্রার্থীদের, কম স্বতন্ত্রদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩০ আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬

টিআইবির সংবাদ সম্মেলন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন নির্ধারিত ব্যয়সীমার থেকে পাঁচগুণ বেশি টাকা ব্যয় করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর সবচেয়ে কম ব্যয় করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর  ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পযালোচনা’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি)  রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
টিআইবির গবেষণা প্রতিবেদনের জন্য সারাদেশে ৩০০টি আসনের মধ্যে ৫০টি আসন নির্ধারণ করে গবেষণা করা হয়। এই ৫০টি আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ১০৭ জনের ওপর তথ্য সংগ্রহ করে এ প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে নির্বাচন পর্যন্ত গবেষণায় অন্তর্ভুক্ত আসনগুলোতে প্রার্থীরা গড়ে ৭৪ কোটি ৯৫ লাখ ৩৮৮ টাকা ব্যয় করেছেন। যেখানে একজন প্রার্থী সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৫শ টাকা ব্যয় করেছেন এবং সর্বনিন্ম আড়াই হাজার টাকা ব্যয় করেছেন। সার্বিকভাবে তফসিল ঘোষণার আগে থেকে নির্বাচন পর্যন্ত প্রার্থীদের গড় ব্যয় ৭৭ লাখ ৬৫ হাজার ৮৫ ‌‌‌টাকা, যা নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত ব্যয়সীমার (আসনপ্রতি সর্বোচ্চ ২৫ লাখ) তিনগুণের বেশি।

ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে রয়েছে, পোস্টার, নির্বাচনি ক্যাম্প, জনসভা ও কর্মীদের জন্য ব্যয়।

উল্লেখ্য, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা সংক্রান্ত গবেষণায়ও দেখা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমার প্রায় তিনগুণ ব্যয় করেছিলেন। নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমা যেখানে ছিল আসনপ্রতি সর্বোচ্চ ১৫ লাখ টাকা, প্রার্থীরা ব্যয় করেছিলেন গড় ৪৪ লাখ ২০ হাজার ৯৭৯ টাকা। টিআইরিব গবেষণা অনুযায়ী, নির্বাচনি ব্যয়সীমা লঙ্ঘণের ধারা একইভাবে অব্যাহত রয়েছে।

/আরজে/এফএস/
সম্পর্কিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বশেষ খবর
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার