‘ইইউ অব্যাহতভাবে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:০১

রেন্সজে তেরিংক (ফাইল ছবি) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অব্যাহতভাবে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুশাসন, অর্থনৈতিক সম্পর্ক, রোহিঙ্গা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বিষয় নিয়ে ইইউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। ইইউ রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ স্বল্পন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বর্তমান যে কাঠামোর মধ্যে বাংলাদেশ-ইইউ সম্পর্ক পরিচালিত হয়, সেটিকে উন্নীত করার প্রয়োজন রয়েছে। জবাবে মন্ত্রী বলেন, ইইউ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার এবং এটিকে আমরা আরও মজবুত করতে চাই।

এর আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সমর্থন জানানোর কারণে ইইউ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম