চার লেন হচ্ছে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর জাতীয় মহাসড়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৭ আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৮

চার লেন মহাসড়ক (প্রতীকী ছবি) প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীত হতে যাচ্ছে একশ নব্বই কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর জাতীয় মহাসড়ক। দ্বিতীয় সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র আর্থিক সহযোগিতায় এ কাজ বাস্তবায়িত হবে।
নির্মাণকাজ শুরুর লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ৬ নং প্যাকেজের চুক্তি সই হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন। প্যাকেজ-৬ এর আওতায় ছয়শ পঁচাত্তর কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। মহাসড়কের এ অংশে চুক্তির আওতায় সাতটি সেতু, ১৭টি কালভার্ট, কড্ডা এলাকায় একটি ফ্লাইওভার, পাঁচটি আন্ডারপাস এবং ১২টি বাস-বে নির্মাণ করা হবে আগামী ছত্রিশ মাসের মধ্যে।
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের প্রতিষ্ঠান হিগো ও বাংলাদেশের মীর আকতার হোসেন লিমিটেডের পক্ষে লিও শিওয়াও ম্যে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন পার্কাশ, প্রকল্প পরিচালক কাজী শাহরিয়ার হোসেনসহ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদফতর এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ, ১৩টি প্যাকেজের আওতায় গুরুত্বপূর্ণ এ জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। চার লেনের পাশাপাশি মহাসড়কের দু’পাশে ধীরগতির যানবাহনের জন্য মূল সড়ক থেকে সামান্য নিচুতে দুটি সংরক্ষিত লেনও থাকবে।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরিস্থিতি থমথমে
আজও মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরিস্থিতি থমথমে
টেলিকম প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
টেলিকম প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির
রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল হক
রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব সিরাজুল হক
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’