নবম ওয়েজ বোর্ড নিয়ে বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে কাজ চলছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ০৮:৫৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৪:২২

ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবম ওয়েজ বোর্ডের ব্যাপারে সরকার একটি ‘যৌক্তিক ও বাস্তবসম্মত’ সমাধানে পৌঁছাতে অত্যন্ত আন্তরিক।
শনিবার (২৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে নবম ওয়েজ বোর্ডের সুপারিশ পর্যালোচনার জন্য পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে বিষয়টির একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান করতে চাই।’
কমিটির সদস্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে ওয়েজ বোর্ডের সুপারিশ পর্যালোচনা কমিটি ‘নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)’-এর নেতাদের সঙ্গে বৈঠক করেন।
পুনর্গঠিত কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, ‘ইস্যুটি পুরনো কিন্তু আমরা আমাদের যাত্রা নতুন করে শুরু করলাম। সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ জানুয়ারি নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করেছেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের বিষয়টি খুব সহজ নয়। এখানে কিছু জটিলতা আছে এবং সমাধান খুঁজে বের করার জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘যদি কমিটি একতরফা ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করে তাহলে তা বাস্তবায়ন প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হবে। আমরা যদি একতরফাভাবে ঘোষণা করি, তাহলে কোনও ফলাফল আসবে না। কেউ সুবিধা পাবেন না।’
ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিষয়টি ওয়েজ বোর্ডের আওতায় আনার জন্যও আমরা বিবেচনা করছি। এ পর্যায়ে আরও আলোচনা হবে।’
ভুঁইফোড় অনলাইন সংবাদপত্রের সংখ্যা বৃদ্ধি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে কিছু অনলাইন সংবাদপত্র আছে যারা ভালো কাজ করছে। কিন্তু বেশ কিছু ভুঁইফোড় অনলাইন সংবাদপত্র রয়েছে, সম্প্রচার নীতিমালা প্রণয়ন হয়ে গেলে সেগুলোর বিকাশ কমে যাবে। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান