দেশে তামাক ব্যবহার কমেছে, সেবনকারী ৩ কোটি ৭৮ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৮আপডেট : ৩১ মে ২০২২, ১০:৪৬

তামাক পণ্য দেশে বর্তমানে ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে। শতকরা হিসাবে এই হার ৩৫ দশমিক ৩ শতাংশ। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৪ কোটি ১৩ লাখ। শতাংশের হিসেবে এই হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ৮ বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার কমার হার ১৮.৫ শতাংশ।  এই তামাক ব্যবহারকারীদের বয়স ১৫ বছরের ওপরে।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পক্ষে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। ‘আত্মজিজ্ঞাসা’ শিরোনামে  ম্যাস মিডিয়া ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত সচিব হাবিবুর রহমান জানান, “রিলেটিভ রিডাকশান বা আপেক্ষিক হ্রাস বিবেচনায় নিলে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৮ বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার কমার হার ১৮.৫ শতাংশ। তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিস এর কারিগরি সহায়তায় ‘আত্মজিজ্ঞাসা’ শিরোনামে ৩০ সেকেন্ডের একটি টিভি স্পট বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি-বেসরকারি টিভি চ্যানেলগুলোতে ধারাবাহিকভাবে প্রচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই টিভি স্পটটি আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী ৬ সপ্তাহে ৫ হাজার বার প্রচারিত হবে। 

/এসআই/এসএসএ/এফএস/
সম্পর্কিত
তামাক পণ্য:  প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা
বাড়ছে সিগারেটের দাম
তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বশেষ খবর
‘ইসরায়েলের প্রেমিক’ সম্মাননা পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
‘ইসরায়েলের প্রেমিক’ সম্মাননা পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
স্বল্পমেয়াদি বিদেশি পেশাজীবীদের জন্য ৯০ দিনের ভিসা চালু করলো ভেনেজুয়েলা
স্বল্পমেয়াদি বিদেশি পেশাজীবীদের জন্য ৯০ দিনের ভিসা চালু করলো ভেনেজুয়েলা
আদালতে আজমুল হত্যার বর্ণনা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
আদালতে আজমুল হত্যার বর্ণনা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ