‘বাবাকে বলেছিলাম তাড়াতাড়ি বাসায় আইসো, বাবা আসলো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০

বাবার ছবি নিয়ে মর্গের সামনে ফারিহা তাসনিম

বাবাকে বলেছিলাম তাড়াতাড়ি বাসায় আইসো।কিন্তু বাবা আর আসলো না—এ কথাগুলো বললেন ফারিহা তাসনিম। তিনি চকবাজারে আগুনের ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী মো. ফয়সালের মেয়ে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ডিএনএ স্যাম্পল দেওয়ার পর বাংলা ট্রিবিউনকে একথা বলেন তিনি।

মর্গের সামনে নিখোঁজ ফয়সালের স্ত্রী (বাঁয়ে) ফারিহা তাসনিম বলেন, ‘আমরা দুই বোন (ফারিহা তাসনিম ও ফাহিমা তানজিম) এবং আমাদের মা ফাতেমা আক্তার আজ (শুক্রবার) পুলিশের অপরাধ বিভাগ-সিআইডিকে ডিএনএ স্যাম্পল দিয়েছি। স্যাম্পল হিসেবে আমাদের দুই বোনের মুখের লালা আর  মায়ের রক্ত নেওয়া হয়েছে।’

নিখোঁজ ফয়সালের ভাগ্নে নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২/৩ দিন পর আমাদের চকবাজার থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।’

 নিখোঁজ ফয়সালের ভাগ্নে নজরুল ইসলাম (ছাই রংয়ের শার্ট)

তিনি বলেন, ‘আমাদের বাড়ির ১০টা বিল্ডিংয়ের পরে আগুন লাগে। রাত ১০টার দিকে আমরা তখন টিভি দেখছিলাম। ভূমিকম্প হলে খাট যেভাবে নড়ে ওঠে—সেভাবে নড়ছিল। ঝড় হলে যেমন শব্দ হয়—সে রকম শোঁ শোঁ শব্দ হচ্ছিল। এ সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।  বারান্দায় গিয়ে দেখি, ৭/৮ তলা উঁচুতে আগুন উঠে গেছে। তখন দৌড়ে গিয়ে ফায়ার সার্ভিসকে ফোন করি।’

তিনি বলেন, ‘দুদিন ধরে মামাকে (ফয়সাল) পাই না। ধারণা করছি তিনি আর বেঁচে নেই।’

/টিওয়াই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম