বিমানবন্দরের উন্নয়নে সহযোগিতা করতে চায় কানাডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইনের সাক্ষাৎ বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন, বিমানের নিরাপত্তা ও বিমান পরিবহন খাতে সনদ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বরিবার (২৪ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় এ আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিরা।
বৈঠকের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য জানান। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠকে প্রতিনিধি দলকে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি দ্বিপাক্ষিক চমৎকার সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হবে।’
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিনসহ দুই দেশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের