কাদেরকে দেখতে বিএসএমএমইউ-তে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৫:৫৬আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৮:৩৯

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। রবিবার বিকাল তিনটার পর প্রধানমন্ত্রী বিএসএমএমইউ’তে যান। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন এবং ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৩ মার্চ) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিও গ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়।
বিএসএমএমইউ’র সহকারী পরিচালক ডা. নাজমুল আহসান বলেন, ‘তার কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল। তার হার্টে একটা রিং পরানো হয়েছে। এখন তিনি অবজারভেশনে আছেন।’
আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেছেন, ‘ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরইমধ্যে এই বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।’
আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একটি সূত্র জানায়, দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রবিবার (৩ মার্চ) সকালে ফজরের নামাজ পড়ার পর হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

টিওয়াই/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম