আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে। রবিবার (৪ মার্চ) দুপুর সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর কাদেরের বহনকারী অ্যাম্বুল্যান্সটি বিমানবন্দরের দিকে রওনা হয়।
বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। সেইসঙ্গে কিছু নেতাকর্মীও রয়েছেন। এছাড়া বিএসএমএমইউতে যেসব চিকিৎসক ওবায়দুল কাদেরর চিকিৎসার দায়িত্বে ছিলেন তারাও তার সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন।’
উল্লেখ্য, রবিবার রাত সাড়ে তিনটায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তাকে সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ-তে নিয়ে ভর্তি করানো হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। গতকালই একটিতে রিং পরানো হয়েছে। ওবায়দুল কাদের বর্তমানে কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন:
ওবায়দুল কাদের চোখ মেলে তাকিয়েছেন: বিএসএমএমইউ উপাচার্য
কাদেরকে দেখতে বিএসএমএমইউ-তে প্রধানমন্ত্রী
ওবায়দুল কাদেরকে দেখে গেলেন রাষ্ট্রপতি ও স্পিকার
‘ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে’
ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক, সিঙ্গাপুরে নেওয়া হবে
অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের
‘ওবায়দুল কাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে’
কাদেরের খোঁজ নিতে বিএসএমএমইউ-তে নেতাকর্মীদের ভিড়, কর্তৃপক্ষের না








