ওবায়দুল কাদের চোখ মেলে তাকিয়েছেন: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৮:০৭আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:২১

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএসএমএমইউর উপাচার্য

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার হার্টের পালস রেট বেড়েছে। আরেকটু সুস্থবোধ করলেই তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। আজ রবিবার (৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিএসএমএমইউ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন।
বিএসএমএমইউ’র প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক শাহানা রহমান, কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক অসীত বরণ অধিকারী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল হক।

তিনি সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে খানিকটা উন্নতির দিকে। প্রধানমন্ত্রী যখন এসে আইসিইউয়ে তার নাম ধরে ডাকেন তখন তিনি সাড়া দেন এবং তার চোখের পাতা নড়ে। পরে রাষ্ট্রপতি এসে যখন তাকে ডাকেন তিনি চোখ মেলে তাকান। তার শারীরিক অবস্থা আরেকটু ভালো হলেই অর্থাৎ বিমানযাত্রার ধকল সামলানোর মতো হলেই তাকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানো হবে।
এরপর অপর দুজন চিকিৎসক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিস্তারিত বর্ণনা দেন।
প্রফেসর অসীত বরণ অধিকারী জানান, ‘আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে এ ধরনের রোগী যেমন সুস্থ হন তেমনই হঠাৎ করে তাদের অবস্থা অবনতিশীলও হয়। তারপরেও আমরা আশাবাদী।’
এসময় ওবায়দুল কাদেরের চিকিৎসা নির্বিঘ্ন করতে ও অন্যান্য রোগীর যাতে অসুবিধা না হয় সেজন্য বিএসএমএমইউয়ের ভেতর ভিড় না করতে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন বিএসএমএমইউ উপাচার্য।

/টিওয়াই/এমএইচবি/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের