১২ মার্চ থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৫:১০আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০০

নন এমপিওভুক্ত শিক্ষকদের সংবাদ সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আগামী ১২ মার্চ থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষকরা।  মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় স্বাধীনতা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলী।      

সংবাদ সম্মেলনে নতুন এমপিও নীতিমালা শিথিল করে একাডেমিক স্বীকৃতি পাওয়া এবং স্বীকৃতির অপেক্ষায় থাকা প্রায় সাড়ে আট হাজার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানানো হয়।

তারা বলেন, নতুন এমপিও নীতিমালায় বলা আছে শিক্ষা প্রতিষ্ঠনের বিপরীতে জেএসসি ও এসএসসি সমমানের পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থীকে অংশ নিতে হবে। এসব শিক্ষার্থীর মধ্যে কমপক্ষে ৭০ শতাংশ পাস করতে হবে। এই শর্ত শিথিলের দাবি জানান তারা। শিক্ষঅ প্রতিষ্ঠান যতদিন এমপিওভুক্ত করা সম্ভব না হয় ততদিন ২০ শতাংশ হারে বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের এমপিওভুক্তি করার ক্ষেত্রে চাকরির বয়স গণনা করতে হবে যোগদানের দিন থেকে।

আগামী ১০ মার্চের মধ্যে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলে ১২ মার্চ থেকে অবস্থান কর্মসূচি শুরু করবে শিক্ষকরা।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে শিগগিরই গণবিজ্ঞপ্তি  
অনশন অব্যাহত রাখার ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু