১৭ পদাতিক ডিভিশনের ৫ ইউনিটের পতাকা উত্তোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ০২:৩৩আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০২:৩৭
image

১৭ পদাতিক ডিভিশনের ৫ ইউনিটের পতাকা উত্তোলন সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীন ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন। এই পতাকা উত্তোলনকে নবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেকটি ধাপ হিসেবে উল্লেখ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, যেসব ইউনিটের পতাকা উত্তোলন করা হয়েছে সেগুলো হচ্ছে, ১৬১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, ৪২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১২৬ ব্রিগেড সিগন্যাল কোম্পানি এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে অভ্যর্থনা জানান, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। এরপর প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আখনুক বিল্লাহ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধান’কে সালাম জানায়।
উপস্থিত সকল সেনাসদস্যের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, সকলকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠতে হবে। সেইসঙ্গে পেশাদারিত্বের কাক্ষিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনও হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।  
আইএসপিআর আরও জানায়, ১৭ পদাতিক ডিভিশনের ৫টি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০-এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ সিলেট সেনানিবাসের সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম