নুরের আগের কথার সঙ্গে গণভবনে বলা কথা সাংঘর্ষিক: লিটন নন্দী

ঢাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১৫:১৪আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৮:১১

লিটন নন্দী

ডাকসুর নির্বাচন নিয়ে নুরুল হক নুরের আগের বক্তব্যের সঙ্গে গণভবনে দেওয়া বক্তব্য পুরোপুরি সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রগতিশীল ছাত্রজোট প্যানেলের ভিপি প্রার্থী লিটন নন্দী।

তিনি বলেন, ‘শনিবার গণভবনে গিয়ে নুর যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে তার আগের দেওয়া বক্তব্য সাংঘর্ষিক বলে আমরা মনে করি। কারণ, তিনি প্রথমে আমাদের সঙ্গে পুনর্নির্বাচন চেয়েছেন। কিন্তু গণভবনে তিনি বলেছেন এবারের নির্বাচনে কিছু ভুলত্রুটি ছিল। আগামী নির্বাচনে যাতে এ ধরনের ভুলত্রুটি না হয় সেজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। যেখানে আমরা পুরো নির্বাচন বর্জন করছি সেখানে তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা সবাই একসঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনও আছি।’
গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক। এ পদে তিনি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করেন। নুরুল কোটাবিরোধী আন্দোলন করে পরিচিতি পান। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ডাকসু ও হল সংসদের নেতারা গণভবনে গিয়েছিলেন।

/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম