ভাসানচরে রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৫:৫১আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৬:৪৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ছবি: সংগৃহীত) আগামী ১৫ এপ্রিলের মধ্যে ভাসানচরে এক লাখ রোহিঙ্গা পাঠানোর সরকারি সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়নের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের কবে পাঠানো যাবে জানি না।’ আজ বুধবার (২৭ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা চিন্তা করেছিলাম এপ্রিলে পাঠাবো। কিন্তু এখন তারা (জাতিসংঘসহ অন্যান্য সংস্থা) শর্ত দিলে সমস্যা তৈরি হবে এবং আমরা কবে পাঠাবো জানি না।’

তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর জন্য প্রস্তুত আছি। সেখানে প্রয়োজনীয় বাড়িঘর তৈরি করা আছে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বলছে সেখানে গেলে তাদের অসুবিধা হবে। যদি সবাই মনে করেন অসুবিধা হবে তবে আমরা রোহিঙ্গাদের পাঠাবো না। সবাই যদি বলেন স্বেচ্ছায় যান তবে আমরা ঘরবাড়ি তৈরি করে রেখেছি।’

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনটির বিষয়ে কানাডা সরকারের অবস্থান জানতে বাংলাদেশ সরকারের আবেদনের ওপর কানাডার আদালতে শুনানির বিষয়ে তিনি বলেন, ‘এটি আমাদের অনেক দিনের প্রচেষ্টা এবং এটি চলমান প্রক্রিয়া।’

লন্ডনে অবস্থানরত ও দেশের আদালতে একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব অপরাধীকে ফেরত আনার চেষ্টা করছি।’

/এসএসজেড/এসএসএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী