এই মার্কেটে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই: ডিএনসিসি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ০৮:৪৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:৩৩

ডিএনসিসি মার্কেটে আগুন রাজধানীর গুলশান ১ নম্বর ডিএনসিসি কাঁচা  বাজার ও সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।  এসময় তিনি বলেন, ‘মার্কেটটিতে এর আগে যখন আগুন লাগে তখন অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এখনও অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই।’ শনিবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান তিনি।   অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে মেয়র আতিকুল ইসলাম

মেয়র আরও বলেন, ‘আমরা এখানে ডি এন সি সি স্থায়ী মার্কেট করতে চেয়েছিলাম। কিন্তু মামলার জটিলতা আছে। আমরা এই মামলার নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব স্থায়ী মার্কেটের দিকে যাবো৷ যেখানে অগ্নিনির্বাপণসহ ব্যবসায়ীদের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।’  ডিএনসিসি কাঁচা বাজার ও সুপার মার্কেটে আগুন

নবনির্বাচিত এই মেয়ার বলেন, ‘রাজধানীতে যেসব মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টার আছে সেগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। যদি কোনও মার্কেট কিংবা ভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ গুলশান ১ নম্বর ডিএসিসি'র কাঁচা ও সুপার মার্কেটের অগ্নি নির্বাপণের কাজ তদারকি করেন তিনি।

এর আগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে কাঁচাবাজার থেকে উত্তর পাশে গুলশান শপিং সেন্টারের তিন তলায়ও আগুন লেগেছে। ফায়ার সার্ভিস সেখানেও আগুন নেভানোর কাজ করছে।

আরও পড়ুন- গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ খেলাফত মজলিস
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ খেলাফত মজলিস
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?