শ্রীলঙ্কায় গির্জায় বোমা হামলার হতাহতের ঘটনায় নিন্দা ও শোক প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৪:০৯আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে বহু সংখ্যক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) ইস্টার সানডে পালন উপলক্ষে দেশটির ৬টি গির্জায় সমবেত ধর্মপ্রাণ খ্রিস্টানদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬০ ব্যক্তি নিহত হয়েছেন। আহতদের সংখ্যা পাঁচশ’র বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি