‘বিদেশে টাকা পাচার হওয়ায় ধস নেমেছে পুঁজিবাজারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২৩:৩৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২৩:৪৬

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাওয়ায় শেয়ারবাজারে ধস নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘ব্যাংকে টাকা নেই। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যে কারণে শেয়ারবাজারে ধস নেমেছে।’

হারুন বলেন, দেশের ব্যাংক খাতের অবস্থা ভালো নয়। শেয়ারবাজারে ধস চলছে। কেন জানি না এ সরকার ক্ষমতায় থাকলেই শেয়ারবাজারে ধস নামে। ১৯৯৬ সালের শেয়ারবাজারের ধসে লাখ লাখ মানুষ সর্বশান্ত হয়েছিল। এখন আবার কয়েক দিন ধরে শেয়ারবাজারে ধস চলছে। বিনিয়োগকারীরা আন্দোলন করছেন। কিন্তু ধস ঠেকানো যাচ্ছে ন। এই ধস ঠেকানোর উদ্যোগ নিতে হবে। ধসের কারণে দেশ থেকে টাকা বিদেশে পাচার হচ্ছে। বিনিয়োগ কোত্থেকে আসবে? যে কারণে শেয়ারবাজারে ধস নেমেছে। ব্যাংক খাতের অবস্থাও খারাপ। ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা তুলতে গেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।

অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। বাংলাদেশে ক্রিকেট দলের জার্সি ২০১৪ সালের পাকিস্তান দলের জার্সির মতো দেখতে। জার্সিতে লাল রঙ নেই। এ বিষয়ে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের কোনও বক্তব্য নেই। আজ প্রধানমন্ত্রী বলেছেন, জার্সিতে লাল রঙ থাকবে। কিন্তু প্রশ্ন হলো, নুসরাত হত্যাসহ সব কিছুতেই প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে কেন?

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক