ঈদে মহাসড়কে যানজট কমাতে সংসদীয় কমিটির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ০৬:৩২আপডেট : ১৭ মে ২০১৯, ০৬:৩৪

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন) ঈদের সময় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রার স্বার্থে মহাসড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি একই সঙ্গে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি এবং গতিরোধক অপসারণ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। বৃহস্পতিবার (১৬ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম অংশগ্রহণ করেন।
বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে চলতি ২০১৮-১৯ অর্থবছরের ১০ মাসে প্রকল্প অগ্রগতি ৩৮ দশমিক ৮১ শতাংশ। এ অর্থবছরে ৬২ হাজার ৬৮ কোটি ৭৯ লাখ ৮১ হাজার টাকার প্রকল্পের মধ্যে ব্যয় হয়েছে ২৪ হাজার ৯০ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা।
বৈঠকে আরও জানানো হয়, সরকার দেশের সব অঞ্চলের মধ্যে সুষ্ঠু এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাওয়া-জাজিরা পয়েন্টে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়নে এই অবকাঠামোর বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে ১২টি স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুর ১ দশমিক ৮০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম